Monday, 15 June 2026

ছাগল জীবিত হয়ে গেল

আহযাবের যুদ্ধে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম কে দাওয়াত করলেন এবং একটি ছাগল জবেহ করলেন। হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কে নিয়ে যখন ওনার ঘরে গেলেন, তখন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু খাবার এনে হুজুরের সামনে রাখলেন। হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে খাবারের তুলনায় মেহমান বেশী। তখন হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, কয়েক জন করে এসে খানা খেয়ে যাও। এভাবে কয়েক জন সবাই খানা খেয়ে বের হয়ে গেলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আগ থেকে বলে দিয়েছিলেন যে কেউ যেন মাংসের হাড্ডি না ভাঙ্গে এবং এদিক সেদিক ফেলেও না দেয়। সবগুলো যেন এক জায়গায় রাখে। সবাই যখন খেয়ে নিলেন, তখন তিনি নির্দেশ দিলেন, ছোট বড় সব হাড্ডি একত্রিত করে ফেল। অতঃপর তিনি তাঁর পবিত্র হাত মোবারক ওগুলোর উপর রেখে কিছু পাঠ করলেন। হাত মোবারক তখনও হাড্ডির উপর ছিল এবং পবিত্র মূখে কিছু পারতে ছিলেন, এ দিকে দেখা গেল হাড্ডির মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে। দেখতে দেখতে হাড্ডিতে মাংসের শরীর গঠন হয়ে কান ঝারা দিয়ে সেই ছাগল দাঁড়িয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, জাবের! তোমার ছাগল তুমি নিয়ে যাও।
- দালায়েলুন নবুয়‍্যত ২৪ পৃঃ ২ জি

No comments:

Post a Comment

ছাগল জীবিত হয়ে গেল

আহযাবের যুদ্ধে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম কে দাওয়াত করলেন এবং একটি ছাগল জবেহ করলেন। হুজুর ...