Monday, 7 January 2019

মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ

মহিলাদের জন্য মসজিদে জাওয়ার বিধান কি?
শান মাহামুদ রাজ %%%%%%%%%%%%%%%

পবিত্র ইজমা উনার ফায়সালা অনুযায়ী, মহিলাদের মসজিদে ও ঈদগাহে গমন এবং জামায়াতে নামায আদায় করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

(সুওয়াল-জাওয়াব : মহিলাদের মসজিদে গমন ও জামায়াতে নামায আদায় সম্পর্কে)

সুওয়াল : ডা:জাকির নায়েক এক প্রশ্নের উত্তরে বলেছে যে, কুরআনে এমন কোন দলীল নেই যা মহিলাদের মসজিদে যেতে নিষেধ করে। এমনকি কোন হাদীছও এমন নেই যেখানে বলা হয়েছে যে, মহিলারা মসজিদে যেতে পারবে না। বরং এর বিপরীতে অনেক হাদীছ আছে। সহীহ বুখারী শরীফ-এ আছে যখন তোমার স্ত্রী মসজিদে যাওয়ার অনুমতি চায় তখন তাদের নিষেধ কর না। (হাদীছ নং ৮৩২)

এমনকি সহীহ বুখারীতে আছে, যদি তোমার স্ত্রী রাতের বেলায়ও মসজিদে যেতে চায় তাহলে তাকে অনুমতি দাও। হাদীছ নং ৮২৪। মুসলিম শরীফ-এ আরও আছে, হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। মহিলাদের জন্য মসজিদে সবচেয়ে ভালো স্থান হচ্ছে তারা প্রথম কাতারে দাঁড়াবে আর পুরুষরা শেষ কাতারে দাঁড়াবে। অথবা পুরুষরা প্রথম কাতারে দাঁড়াবে আর মহিলাদের জন্য ভাল হলো শেষ কাতারে দাঁড়ানো। (বুখারী শরীফ ১ম খণ্ড, হাদীছ নং ৮৮১; সূত্র ডাক্তার জাকির নায়েক উন্মুক্ত প্রশ্নোত্তর ৪/২৩৪, পিস পাবলিকেশন্স, ঢাকা)

৥৥৥৥৥জাওয়াব : উক্ত জাকির নায়েক ব্যক্তিটি প্রকৃতপক্ষে কাফির নায়েকের অন্তর্ভুক্ত। কারণ তার বক্তব্যগুলি পর্যালোচনা করলে দেখা যায়- সবগুলিই বিভ্রান্তিকর এবং শরীয়ত বিরোধী। প্রকারান্তরে যা কুফরীর অন্তর্ভুক্ত। আলোচ্য মহিলাদের মসজিদে গিয়ে জামায়াতে নামায পড়া সংক্রান্ত প্রশ্নের উত্তরেও সে বিষয়টিই প্রকাশিত হয়েছে।

মহিলাদের মসজিদে গমন ও জামায়াতে নামায আদায় সম্পর্কে বিশদ জানার আগে জানতে হবে মহিলাদের উপর যে পর্দা ফরয করা হয়েছে সেই পর্দার হাক্বীক্বত কি? স্মরণ রাখা দরকার যে, পবিত্র কুরআন শরীফ উনার অনেক পবিত্র আয়াত শরীফ-এ এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনেক ছহীহ পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে মহিলাদেরকে পর্দা করার জন্য তাগিদ করা হয়েছে। সেসব আয়াত শরীফ ও হাদীছ শরীফ পর্যালোচনা করলে বুঝে আসে যে, যতদূর সম্ভব মহিলাদের স্বীয় গৃহে অবস্থান, একান্ত অপারগতা ব্যতীত ঘর থেকে বের না হওয়া। চাই সেটা নামাযের জন্য হোক বা দুনিয়াবী অন্য কোন কাজে হোক।

এখানে একটা গুরুত্বপূর্ণ উছূল মনে রাখা প্রয়োজন যে, ইসলাম যে সমস্ত কাজকে গুনাহে পতিত হওয়ার নিকটবর্তী কারণ বর্ণনা করে হারাম ঘোষণা করেছে সেটা চিরদিনই হারাম থাকবে। অবস্থার পরিবর্তনের কারণে তাতে কোন পরিবর্তন আসবে না। যেমন মহিলাদের বেপর্দা থাকাকে গুনাহে পতিত হওয়ার কারণ উল্লেখ করে পর্দা ফরয এবং বেপর্দায় থাকা হারাম ঘোষণা করা হয়েছে।

পক্ষান্তরে যেসব জিনিসকে গুনাহে লিপ্ত হওয়ার দূরবর্তী কারণ হিসেবে উল্লেখ করে হারাম বলা হয়েছে সেখানে ওই কাজের দ্বারা যদি গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে তা হারাম নয়। অবস্থার পরিবর্তনের সাথে এ ধরনের জিনিসের হুকুমও পরিবর্তন হতে থাকে। যেমন বোরকা বা লম্বা চাদর পরিধান করে মহিলাদের ঘরের বাইরে বের হওয়া গুনাহে পতিত হওয়ার দূরবর্তী কারণ। অবস্থার পরিপ্রেক্ষিতে এর হুকুমও বদলাতে থাকবে। বোরকা পরিধান করে বা পর্দা সহকারে বাইরে বের হওয়া যদি কখনও ফিতনার কারণ হয়ে দাঁড়ায় তখন বোরকা পরিধান করে বাইরে যাওয়াটাও নিষিদ্ধ হয়ে যাবে। মহিলাদের মসজিদে যাওয়ার ব্যাপারটাও ঠিক এই মূলনীতির উপরে বুঝতে চেষ্টা করতে হবে।

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যুগে কিছু সংখ্যক মহিলারা ওয়াক্তিয়া নামাযের জন্য মসজিদে হাজির হতেন। ঈদের নামাযের জন্য ঈদগাহেও যেতেন। কিন্তু সেটা ছিল উত্তম যুগ। কোন ধরনের ফিতনার আশঙ্কা ছিল না। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সশরীর মুবারক-এ অর্থাৎ জাহেরীভাবে বিদ্যমান ছিলেন। সম্মানিত ওহী মুবারক অবতীর্ণ হচ্ছিল। নতুন নতুন আহকাম নাযিল হচ্ছিল। সকলেই নতুন মুসলমান ছিলেন। নামায, রোযা, হজ্জ, যাকাত ইত্যাদির হুকুম আহকাম জানার প্রয়োজন ছিল। তার চেয়েও বড় পাওয়া ছিল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র ছোহবত মুবারক লাভ এবং উনার পিছনে নামায পড়ার সৌভাগ্য। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বপ্নের তাবির বলতেন, দ্বীনী আলোচনা করতেন। তাই মহিলাদেরও সেসব জায়গায় উপস্থিত হওয়ার অনুমতি ছিল। তবে পুরুষদের মতো উনাদের এই হাজির হওয়াটা বাধ্যতামূলক ছিল না।

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যুগে মহিলাদের মসজিদে যাওয়ার অনুমতি থাকলেও পরবর্তীতে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের যুগেই তা বন্ধ করে দেয়া হয়। হযরত উমর ইবনুল খত্তাব আলাইহিস সালাম তিনি উনার খিলাফতের যুগে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সর্বসম্মতিক্রমে মহিলাদের মসজিদে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করেন। উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি এই ঘোষণা তাছদীক্ব বা সত্যায়িত করেন এবং বলেন, আজকের যুগে মহিলাদের যে অবস্থা এটা যদি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দেখতেন তাহলে তিনিও মহিলাদের মসজিদে আসতে নিষেধ করে দিতেন।

এখানে স্মরণীয় যে, হযরত উমর ইবনুল খত্তাব আলাইহিস সালাম তিনি মহিলা উনাদের মসজিদে আসতে নিষেধ করার পর উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি হযরত উমর বিন খত্তাব আলাইহিস সালাম উনার ফতওয়া সত্যায়িত বা তাছদীক্ব করার পর সমস্ত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ তা মেনে নেন। উল্লেখ্য, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের দ্বারা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরোধিতা করার বা উনার হুকুমের খিলাফ করার কোন কল্পনাও করা যায় না। এতদসত্বেও উনারা এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছিলেন এই জন্য যে, যেসব শর্তের সাথে মহিলা উনাদের মসজিদে যাওয়ার ব্যাপারে অনুমতি ছিল এখন সেসব শর্ত পাওয়া যাচ্ছে না।

বস্তুত কোন যুগেই মহিলাদের মসজিদে যাওয়া পছন্দনীয় ছিল না। সব সময় তাদেরকে বাড়িতে থাকতে এবং গৃহ কোণে নামায আদায় করার জন্য উৎসাহিত করা হয়েছে। কেননা মহিলাদের জন্য পর্দা করা ফরয। বিনা জরুতে বাইরে বের হলে পর্দার লঙ্ঘন হবে, ফিতনা ছড়াবে, সেজন্য নামাযের জামায়াতে হাজির হওয়ার হুকুম তাদের জন্য মাফ করে দেয়া হয়েছে।

মহিলাদের নামায সংক্রান্ত অসংখ্য হাদীছ শরীফ রয়েছে যাতে তাদেরকে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ঘরে নামায পড়তে বলা হয়েছে এবং মসজিদে আসতে নিরুৎসাহিত করা হয়েছে।

মসজিদে না যাওয়া সম্পর্কিত বর্ণনাসমূহ

যেমন পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

عن حضرت ام حميد امرأة ابى حميد الساعدى انها جاءت النبى صلى الله عليه وسلم فقالت يا رسول الله صلى الله عليه وسلم انى احب الصلوة معك، قال علمت انك تحبين الصلاة معى، وصلاتك فى بيتك خيرلك من صلاتك فى حجرتك وصلاتك فى حجرتك خير من صلاتك فى دارك وصلاتك فى دارك خيرلك من صلاتك فى مسجد قومك وصلاتك فى مسجد قومك خيرلك من صلاتك فى مسجدى، قال فأمرت فبنى لها مسجد، فى اقصى شىء من بيتها واظلم فكانت تصلى فيه حتى لقيت الله عزوجل

অর্থ : হযরত উম্মু হুমাইদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি একবার সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমতে হাজির হয়ে আরয করলেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার সাথে নামায পড়ার আমার খুবই ইচ্ছে হয়। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, আমি জানি, আপনি আমার সাথে নামায পড়তে ভালোবাসেন। কিন্তু মনে রাখবেন, বদ্ধ ঘরে আপনার নামায পড়া খোলা ঘরে নামায পড়ার চেয়ে উত্তম। আর খোলা ঘরের নামায বারান্দার নামাযের চেয়ে উত্তম। আর বারান্দার নামায মহল্লার মসজিদের নামাযের চেয়ে উত্তম। আর মহল্লার মসজিদের নামায আমার মসজিদের (মসজিদে নববী শরীফ) নামাযের চেয়ে উত্তম। এই ইরশাদ শ্রবণের পর হযরত উম্মু হুমাইদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি স্বীয় ঘরের সবচেয়ে নির্জন কোণে বিশেষভাবে নামাযের জায়গা তৈরি করেন এবং ইনতিকাল পর্যন্ত সেখানেই নামায পড়তে থাকেন। সুবহানাল্লাহ! (মুসনাদে আহমদ শরীফ, ছহীহ ইবনে খুযাইমা শরীফ, ছহীহ ইবনে হিব্বান শরীফ, সূত্র: আত তারগীব- ১/১৩৫)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরও ইরশাদ মুবারক হয়েছে-

عن ام الـمؤمنين حضرت عائشة الصديقة عليها السلام قالت قال رسول الله صلى الله عليه وسلم لان تصلى الـمراة فى بيتها خير من ان تصلى فى حجرتها خير من ان تصلى فى الدار، ولان تصلى فى الدار خير من ان تصلى فى الـمسجد

অর্থ : উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, মহিলাদের বদ্ধ কামরার মধ্যে নামায পড়া খোলা কামরায় নামায পড়ার চেয়ে উত্তম। আর খোলা কামরার নামায বারান্দার নামাযের চেয়ে উত্তম। আর ঘরের বারান্দার নামায মহল্লার মসজিদের নামাযের চেয়ে উত্তম। (তবারানী শরীফ- সূত্র: কানযুল উম্মাল শরীফ- ৮/২৬৮)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরও ইরশাদ মুবারক হয়েছে-

عن حضرت ابن مسعود رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الـمرأة عورة فاذا خرجت استشرفها الشيطان. رواه الترمذى وقال حديث حسن صحيح غريب وابن خزيمة وابن حبان فى صحيحها بلفظ وزادا واقرب ما تكون من وجه ربها وهى فى قعر بيتها.

অর্থ : হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে ইরশাদ মুবারক করেন যে, নারী জাতি পর্দার সহিত বা আবৃত অবস্থায় অবস্থান করবে। তারা যখন বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাদেরকে মানুষের দৃষ্টিতে তুলে ধরে। পক্ষান্তরে মহিলারা স্বীয় বাড়ির সবচেয়ে গোপন স্থানে মহান আল্লাহ পাক উনার অধিক নৈকট্য লাভ করে থাকে।(তবারানী ফিল আওসাত, সূত্র: আত তারগীব- ১/১৩৬)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরও ইরশাদ মুবারক হয়েছে-

عن ام الـمؤمنين حضرت ام سلمة عليها السلام عن رسول الله صلى الله عليه قال خير مساجد النساء قعر بيوتـهن.

অর্থ : উম্মুল মু’মিনীন হযরত উম্মু সালামা আলাইহাস সালাম তিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে বর্ণনা করেন যে, মহিলাদের জন্য সর্বোত্তম মসজিদ হলো তাদের বাড়ির গোপন প্রকোষ্ঠ। (ছহীহ ইবনে খুযাইমা, মুসতাদরাকে হাকিম, সূত্র: আত তারগীব)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরও ইরশাদ মুবারক হয়েছে-

عن حضرت عبد الله بن مسعود رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلوة الـمراة فى بيتها افضل من صلوتـها فى حجرتها، وصلوتـها فى مخدعها افضل من صلوتها فى بيتها.

অর্থ : হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, মহিলাদের ঘরে নামায তাদের বাড়ির নামাযের চেয়ে উত্তম। আর ঘরের নির্জন কোণে নামায পড়া এটা ঘরে নামায পড়ার চেয়েও উত্তম। (আবূ দাউদ শরীফ, ছহীহ ইবনে খুযাইমা শরীফ, সূত্র: আত তারগীব- ১/১৩৫)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরও ইরশাদ মুবারক হয়েছে-

عن حضرت ابن مسعود رضى الله تعالى عنه قال صلت امرأة من صلاة احب الى الله من اشد مكان فى بيتها ظلمة.

অর্থ : হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, খালিক্ব, মালিক রব মহান আল্লাহ পাক উনার নিকট মহিলাদের ওই নামায সবচেয়ে বেশি পছন্দনীয় যা সে স্বীয় ঘরের সবচেয়ে নির্জন জায়গায় আদায় করে। (ছহীহ ইবনে খুযাইমা, তারগীব ওয়াত তারহীব লিল মুনযিরী- ১/১৩৬)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরও ইরশাদ মুবারক হয়েছে-

عن حضرت ابى عمرو الشيبانى انه رأى عبد الله يخرج النساء من المسجد يوم الجمعة ويقول اخرجن الى بيوتكن خير لكن.

অর্থ : হযরত আবু আমর শায়বানী বলেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে দেখেছি তিনি জুমুয়ার দিন মহিলা উনাদেরকে মসজিদ থেকে বের করে দিতেন এবং বলতেন আপনারা বের হয়ে যান। আপনাদের ঘরই আপনাদের জন্য উত্তম। (তবারানী শরীফ, আত তারগীব- ১/১৩৬)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরও ইরশাদ মুবারক হয়েছে-

ليس على النساء غزو ولا جمعة ولا تشبيع جنازة.

অর্থ : মহিলাদের জন্য জিহাদও নেই জুমুয়ার নামাযও নেই এবং জানাযায় শরীক হওয়া নেই। (তবারানী ফিছছগীর শরীফ, কানযুল উম্মাল শরীফ- ৮/২৬৪)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরও ইরশাদ মুবারক হয়েছে, উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, একবার সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মসজিদে বসা ছিলেন এমন সময় মুযাইনা গোত্রের জনৈকা মহিলা সুন্দর পোশাকে সজ্জিতা হয়ে অহঙ্কারী চালে মসজিদে এসে উপস্থিত হলেন। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন যে, হে লোক সকল! তোমরা স্বীয় মহিলাদেরকে উগ্র পোশাক পরিধান থেকে এবং মসজিদে অঙ্গভঙ্গি করা থেকে বিরত রাখো। বনী ইসরাইলরা ততক্ষণ পর্যন্ত অভিশপ্ত হয় নাই যতক্ষণ না তাদের মহিলারা উগ্র পোশাক পরা এবং মসজিদে অহঙ্কারী পদক্ষেপে চলা শুরু করেছে। (ইবনে মাজাহ শরীফ)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরও ইরশাদ মুবারক হয়েছে-

اذا استعطرت الـمراة فمرت على القوم ليجدوا ريحها فهى زانية.

অর্থ : যখন কোন মহিলা সুগন্ধি লাগিয়ে বের হয় আর লোকেরা তার খুশবু পায় সেই মহিলা ব্যভিচারী হিসেবে গণ্য হয়। (নাসায়ী শরীফ, ইবনে খুযাইমা শরীফ, তারগীব তারহীব শরীফ)

উপরে উল্লেখিত পবিত্র হাদীছ শরীফসমূহ উনাদের দ্বারা যে বিষয়গুলি স্পষ্ট হয়ে গেল তা হলো-

এক. সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যুগে মহিলাদের জন্য জামায়াতে শরীক হওয়া অত্যাবশ্যকীয় ছিল না। শুধুমাত্র অনুমতি ছিল। তবে সেটাও এমন অপছন্দের সাথে এবং শর্ত সাপেক্ষে যে উনারা নিজেরাই মসজিদে যেতে নিরুৎসাহিত হয়ে পড়তেন।

দুই. মহিলাদের মসজিদে যাওয়াটা ওয়াজিব, ফরয কিছুই ছিল না বরং মুবাহ ছিল।

তিন. হযরত উম্মু হুমাইদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইরশাদ মুবারক উনার উপর আমল করার জন্যেই মসজিদ ছেড়ে সারাজীবন বাড়ির নির্জন প্রকোষ্ঠে নামায আদায় করেছেন এবং সে যুগের মহিলারা সাধারণভাবে এটাই করতেন।

আজ শত আফসুস! ওইসব পথভ্রষ্ট ব্যক্তিদের প্রতি যারা মহিলাদেরকে মসজিদে যাওয়ার জন্য উৎসাহিত করে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইচ্ছা এবং শিক্ষার বিরোধিতা করছে। আশ্চর্যের বিষয় হলো সেটাকে আবার সুন্নত বলে চালিয়ে দিতে সচেষ্ট হচ্ছে। মহিলাদের জন্য মসজিদে যেয়ে নামায পড়া যদি সত্যিই সুন্নত হতো এবং তাতে ছওয়াবও বেশি হতো তাহলে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কেন বললেন যে, মসজিদের নামাযের চেয়ে ঘরের নামাযই উত্তম। তাহলে কি সুন্নত তরক করার মধ্যে ছাওয়াবের কথা বলা হয়েছে?

স্মরণীয় যে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যুগে মহিলাদের যে মসজিদে আসার অনুমতি ছিল সেটা কয়েকটি শর্ত সাপেক্ষে ছিল। যথা-

(ক) সেজেগুজে খুশবু লাগিয়ে আসতে পারবেন না। (খ) বাজনাদার অলঙ্কার, চুড়ি ইত্যাদি পরে আসতে পারবেন না। (গ) কাজ-কর্মের সাধারণ কাপড় পরে আসতে হবে। যাতে কেউ আকৃষ্ট না হয়। (ঘ) অঙ্গভঙ্গি এবং অহঙ্কারী চালে চলতে পারবেন না। সর্বোপরি তাদের এই বের হওয়া ফিতনার কারণ হবে না।

উল্লেখ্য যে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিদায়ের কিছুদিন পর থেকেই যখন এই শর্তগুলি বিলুপ্ত হতে শুরু করলো এবং মহিলাদের মধ্যে স্বাধীনচেতা ভাব দেখা দিলো তখন মহিলাদের মসজিদে যাওয়ার হুকুমও আপসেআপ রহিত হয়ে গেলো।

আমীরুল মু’মিনীন হযরত উমর ইবনুল খত্তাব আলাইহিস সালাম তিনি স্বীয় খিলাফতের যুগে যখন মহিলাদের এই অবস্থা দেখলেন এবং ফিতনার আশঙ্কাও দিন দিন বাড়তে লাগলো তখন তিনি এবং বড় বড় হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা আদেশ জারি করলেন মহিলাদের মসজিদে না আসার। অন্যান্য ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা এই ঘোষণাকে স্বাগত জানালেন। কেননা উনারা জানতেন যে, মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করার মধ্যে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদেশ মুবারক উনার বিরোধিতা করা হয় নাই বরং উনার ইচ্ছা মুবারক উনার উপরেই আমল করা হয়েছে।

ফতওয়ার বিখ্যাতগ্রন্থ বাদায়িউস সানায়িতে বলা হয়েছে, যুবতী মহিলাদের মসজিদে যাওয়া মুবাহ নয় বরং হারাম ওই রেওয়ায়েতের ভিত্তিতে যা হযরত উমর ইবনুল খত্তাব আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত যে, তিনি যুবতী মহিলাদেরকে বাইরে বের হতে নিষেধ করে দিয়েছিলেন। কেননা মহিলাদের ঘর থেকে বের হওয়া ফিতনা। আর ফিতনা হারাম। সুতরাং যে জিনিস হারাম পর্যন্ত নিয়ে যায় সেটাও হারাম।

এই ফিতনার কথা উপলব্ধি করেই উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি বলেছিলেন, যদি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহিলাদের এই (দুঃখজনক) অবস্থা দেখতেন তাহলে অবশ্যই তাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন। যেমন নাকি বনী ইসরাইলের মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দেয়া হয়েছিল। (বুখারী শরীফ- ১/১২০)

বুখারী শরীফ-এর বিখ্যাত ব্যাখ্যাকার আল্লামা হযরত বদরুদ্দীন আইনী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আজকের যুগে খোদার পানাহ! আজকের যুগে মহিলারা যে বিদয়াত আর নিষিদ্ধ জিনিস অবলম্বন করছে, পোশাকপরিচ্ছদ আর রূপচর্চায় তারা যে নিত্যনতুন ফ্যাশন আবিষ্কার করছে যদি উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি এই দৃশ্য দেখতেন তাহলে আরও কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করতেন। এর পরে হযরত আল্লামা আইনী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার উক্ত মন্তব্য তো সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিছাল শরীফ উনার কিছুদিন পরের মহিলাদের সম্বন্ধে। অথচ আজকের যুগের মহিলাদের উগ্রতা আর বেহায়াপনার হাজার ভাগের এক ভাগও সেকালে ছিল না। তাহলে এ অবস্থায় তিনি কি মন্তব্য করতেন? (আইনী শরহে বুখারী- ৩/২৩১)

আল্লামা হযরত বদরুদ্দীন আইনী রহমতুল্লাহি আলাইহি তিনি হিজরী নবম শতাব্দীর মহিলাদের সম্বন্ধে এই কথা বর্ণনা করেছেন। তাহলে আজ হিজরী পঞ্চদশ শতাব্দীর এই সূচনালগ্নে সারা বিশ্ব যে অশ্লীলতা আর উলঙ্গপনার দিকে ছুটে চলেছে। বেপর্দা আর বেহায়াপনার আজ যে ছড়াছড়ি, মেয়েরা যখন পুরুষের পোশাক পরছে, বব কার্টিং করছে, পেট পিঠ খুলে পার্কে হাওয়া খেয়ে বেড়াচ্ছে, সমানাধিকারের শ্লোগান দিয়ে সম্মানিত ওহী মুবারক উনার দ্বারা প্রবর্তিত সম্মানিত শরীয়ত মুবারক উনার হুকুম-আহকাম সম্পর্কে চু-চেরা ও কীল ও ক্বাল করছে। নাঊযুবিল্লাহ! ঠিক সেই মুহূর্তে এই ফিতনা-ফাসাদের মধ্যে অবলা মা-বোনদেরকে ছওয়াবের রঙিন স্বপ্ন দেখিয়ে মসজিদে আর ঈদগাহে টেনে আনার অপচেষ্টা ইসলাম উনার চিহ্নিত শত্রুদের ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। অথচ দলীল দেয়া হচ্ছে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যুগে মহিলাদের দ্বারা। নাঊযুবিল্লাহ! তাহলে সে যুগের মহিলাদের মতো কি এ যুগের মহিলারা? কস্মিনকালেও নয়। অথচ সে যুগেই মহিলাদেরকে মসজিদে ও ঈদগাহে যেতে নিষেধ করা হয়েছে। তাহলে কি করে এ যুগের মহিলাদের জন্য মসজিদে বা ঈদগাহে যেয়ে নামায আদায় করার জন্য বলা যেতে পারে? বা উৎসাহিত করা যেতে পারে?

মসজিদে যাওয়া সম্পর্কিত বর্ণনাসমূহ এবং তার ব্যাখ্যা

মহিলাদের মসজিদে কিংবা ঈদগাহে যাওয়া সম্পর্কে যেসব পবিত্র হাদীছ শরীফ বর্ণিত হয়েছে তার সার কথা তিনটি পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যের মধ্যে এসে যায়। এইজন্য পৃথক পৃথকভাবে সব পবিত্র হাদীছ শরীফগুলি উল্লেখ না করে সেই তিনটি হাদীছ শরীফ উল্লেখ করা হচ্ছে এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমসহ পরবর্তী যুগের মুহাদ্দিছীনে কিরাম এবং হাদীছ শরীফ উনার ব্যাখ্যাকারীগণ তার কি অর্থ বুঝেছেন সেটা আলোচনা করা হচ্ছে।

মনে রাখা দরকার যে, পবিত্র হাদীছ শরীফ উনার শব্দ বা তরজমা দেখে হাদীছ শরীফ উনার মর্ম ও উদ্দেশ্য বুঝতে যাওয়া বা সেই অনুযায়ী ব্যাখ্যা দেয়া কিন্তু গুমরাহীর আলামত। একা একা পড়ে বা বাংলা অর্থ দেখে পবিত্র হাদীছ শরীফ উনার উদ্দেশ্য ও মর্ম বুঝতে গেলে পদস্খলনের প্রবল সম্ভাবনা রয়েছে। শুধু সম্ভাবনাই নয় বরং বাস্তব ঘটনাও ইতিহাসের পাতায় ছড়িয়ে রয়েছে। তাই কোন পবিত্র হাদীছ শরীফ সামনে এলে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা এটার কি অর্থ বুঝেছেন, কিভাবে তার উপর আমল করেছেন এবং তৎপরবর্তী তাবিয়ীন ও তাবি-তাবিয়ীনগণ উনারা তার কি ব্যাখ্যা করেছেন সেটাও জানতে হবে। কেননা পবিত্র হাদীছ শরীফ উনার সর্বপ্রথম লক্ষ্যস্থল হলেন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা। উনারা সরাসরি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যবান মুবারক থেকে পবিত্র হাদীছ শরীফ শুনেছেন এবং তার উদ্দেশ্য ও মর্ম বুঝে তার উপর আমল করেছেন। তাই হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের আমলকেও পবিত্র হাদীছ শরীফ উনার সাথে মিলাতে হবে পবিত্র হাদীছ শরীফ উনার ছহীহ ব্যাখ্যা বুঝার জন্য।

হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য উৎসর্গকৃত প্রাণ ছিলেন। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একটা ইশারায় উনারা আগুনে ঝাঁপিয়ে পড়তেও প্রস্তুত ছিলেন। উনারাই ছিলেন সত্যিকারের আশিকে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উনারাই ছিলেন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদর্শের প্রকৃত পতাকাবাহী। উনাদের থেকে সুন্নত বিরোধী, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদর্শ বিরোধী কোন কাজ প্রকাশ পাবে সেটা কল্পনাও করা যায় না। তাই পবিত্র হাদীছ শরীফ উনার পাশাপাশি উনাদের আমলও দলীলরূপে গণ্য হবে, যেহেতু উনারা ছিলেন সত্যের মাপকাঠি।

হাদীছ শরীফ তিনটি হলো-

(১) হযরত উম্মে আতিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বলেন, আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন ঋতুবতী পর্দানশীল মহিলাদেরকেও ঈদের ময়দানে নিয়ে যাই। যাতে করে তারা মুসলমানদের জামায়াত এবং দোয়ার মধ্যে শরীক থাকতে পারে। তবে ঋতুবতী মহিলারা নামাযের জায়গা থেকে আলাদা থাকবে। জনৈকা হযরত ছাহাবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বললেন, হে মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমাদের অনেকের তো চাদরও নেই। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, তাকে যেন তার বান্ধবী স্বীয় চাদর দিয়ে সাহায্য করে।

(২) মহিলারা যদি মসজিদে যেতে চায় তাহলে তাদেরকে বাধা দিও না।

(৩) তোমাদের কারো স্ত্রী যদি মসজিদে যাওয়ার অনুমতি চায় তাহলে সে যেন বাধা না দেয়। তবে তাদের জন্য ঘরই শ্রেষ্ঠ।

এই বিষয় বস্তুর আরও কিছু পবিত্র হাদীছ শরীফ ছিহাহ ছিত্তাহসহ অন্যান্য পবিত্র হাদীছ শরীফ উনাদের কিতাবে বর্ণিত হয়েছে। এসব পবিত্র হাদীছ শরীফ দ্বারা বাহ্যিকভাবে বুঝে আসে যে, মহিলাদের মসজিদে এবং ঈদগাহে যাওয়া অপছন্দনীয় হওয়া সত্ত্বেও তারা যদি স্বামীর নিকট অনুমতি চায় তাহলে স্বামীদের বাধা প্রদান না করা উচিত। কিন্তু আগেই উল্লেখ করা হয়েছে যে, পবিত্র হাদীছ শরীফ উনার প্রকৃত ব্যাখ্যা বুঝতে হলে আমাদেরকে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম এবং হযরত মুহাদ্দিছীনে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের ব্যাখ্যার প্রতি দৃষ্টি দিতে হবে।

প্রথম পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে মহিলাদেরকে ঈদগাহে হাজির হওয়ার জন্য আদেশ দেয়া হয়েছে। এই আদেশটা কোন ধরনের সেটা আমাদেরকে দেখতে হবে। আরবী ভাষায় আমর অর্থাৎ অনুমতিসূচক শব্দ সাধারণত তিন অর্থে ব্যবহার হয়ে থাকে। ওয়াজিব, মুস্তাহাব এবং মুবাহ। আলোচ্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আমর তথা আদেশটা যে ওয়াজিব হিসেবে ব্যবহার হয়নি সেটা একেবারে স্পষ্ট। কেননা মহিলাদের উপর ঈদের নামায ওয়াজিব নয় এবং পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে স্পষ্ট নির্দেশ সত্ত্বেও সেই যুগেই সে সকল মহিলা ছাহাবী ঈদের মাঠে আজীবন শরীক হয়েছেন এমন কোন প্রমাণও পাওয়া যায় না। তাছাড়া আলোচ্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে তো মা’জুর মহিলাদের কথাও বলা হয়েছে যাদের জন্য নামাযই নেই।

এমনকি এই আদেশটা মুস্তাহাব পর্যায়েরও না। কেননা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহিলাদের জন্য নির্জন প্রকোষ্ঠের নামায মসজিদে নববী শরীফ উনার নামাযের চেয়ে উত্তম বলে বর্ণনা করেছেন এবং সেই পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ঈদের নামাযের জন্য আলাদা কোন হুকুম নেই যে, পাঁচ ওয়াক্ত নামায ঘরে পড়া ভালো; তবে ঈদের নামায ঈদগাহে যেয়ে পড়তে হবে বা পড়বে। কেননা মসজিদ তো সাধারণত বাড়ির কাছেই হয়ে থাকে আর ঈদগাহ শহরের বাইরে হয়ে থাকে। তাহলে বাড়ির কাছে মসজিদে যেয়ে যেখানে নামায পড়তে নিষেধ করা হয়েছে; সেখানে শহরের বাইরে ঈদগাহে যেয়ে ঈদের জামায়াতে শরীক হওয়ার কী যৌক্তিকতা থাকতে পারে?

দ্বিতীয় কথা হলো, পাঁচ ওয়াক্ত নামায এবং জুমুয়ার নামায ফরয আর ঈদের নামায ওয়াজিব। ফরয নামাযের জন্য যেখানে ঘর হতে বের হয়ে আসা অনুত্তম সেখানে ওয়াজিব আদায়ের জন্য ঈদগাহে যাওয়া কি করে উত্তম হতে পারে?

সুতরাং বুঝা গেলো যে, আলোচ্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আমর তথা অনুমতিসূচক শব্দ ওয়াজিব বা মুস্তাহাব নয় বরং মুবাহর অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ সাময়িক উপকারের জন্য সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহিলাদেরকে ঈদগাহে যেতে বলেছিলেন। এ আদেশ দ্বারা ওয়াজিব হওয়া বুঝায় না।

বিশিষ্ট ফকীহ ও মুহাদ্দিছ ইমাম হযরত তহাবী রহমতুল্লাহি আলাইহি তিনি এই পবিত্র হাদীছ শরীফ উনার ব্যাখ্যা করতে যেয়ে বলেন, ইসলামের প্রাথমিক যুগে মহিলাদের জন্য ঈদগাহে যাওয়ার অনুমতি ছিল যাতে করে মুসলমানদের সংখ্যা বেশি দেখা যায় এবং দুশমনরা এতে ভীত-সন্ত্রস্ত হয়। কিন্তু আজ যেহেতু সেই পরিস্থিতি আর নেই তাই ওই হুকুমও মানসূখ (রহিত) হয়ে গেছে।

বুখারী শরীফ উনার বিখ্যাত ব্যাখ্যাকার আল্লামা হযরত বদরুদ্দীন আইনী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, বর্তমানে ফতওয়া এই কথার উপরে যে, মহিলাদের জন্য যে কোন নামাযে যাওয়া নিষেধ। চাই তা দিনে হোক বা র?

No comments:

Post a Comment

ছাগল জীবিত হয়ে গেল

আহযাবের যুদ্ধে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম কে দাওয়াত করলেন এবং একটি ছাগল জবেহ করলেন। হুজুর ...