Tuesday, 11 September 2018

কুরবানীর পশু জবেহ সম্পর্কে কিছু কথা

কুরবানিতে মকরুহ কাজ সমূহ :
1)প্রাণীকে জবাই করার জায়গায় টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া ।
2)প্রাণীকে জবাই করার জন্য শোয়ানোর পর জবাই করতে বিলম্ব করা।
3)প্রাণীকে জবাই করার পূর্বে ক্ষুধার্ত এবং পিপাসার্ত রাখা ।
4)প্রাণীকে জবাই করার জন্য সহজে ফেলা উচিত , অশোভনীয় ও কঠোরভাবে ফেলা যাবে না।
5)কিবলার দিকে বাম পার্শ্বের উপর শোয়াবে, ডান পার্শ্বের উপর শোয়াবে না।
6)ভোঁতা ছুরি দ্বারা জবাই করা মাকরুহ।
7)প্রাণীর সামনে ছুরি কে সান দেওয়া মাকরুহ।
8)প্রাণীকে শোয়ানোর পর ছুরিকে সান দেওয়া মাকরুহ।
9)এক প্রাণীকে অন্য প্রাণীর সামনে জবাই করা।
10)এমন উগ্রতার সাথে প্রাণীকে জবাই করা যে, প্রাণীর মাথা পৃথক হয়ে যায় অথবা হারাম মগজ পর্যন্ত ছুরি চলে যায় ।
11)ঘাড়ের উপর ভাগে জবাই করা ।
12)জবাই করার পর ঠান্ডা হওয়ার পূর্বে গর্দান পৃথক করা অথবা চামড়া উঠানো বা খসানো।
উল্লিখিত কাজ গুলি মাকরুহ ।
সর্বোপরি আমাদের মনে রাখতে হবে যে, কুরবানির পশু হলো আল্লাহ্ কে খুশি করার জন্য উসিলা। কারণ কুরবানির অর্থ হলো যার মাধ্যমে আল্লাহ্ কে খুশি করা যায় ।
আল্লাহ্ আমাদের সহায় হোক ।

No comments:

Post a Comment

ছাগল জীবিত হয়ে গেল

আহযাবের যুদ্ধে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম কে দাওয়াত করলেন এবং একটি ছাগল জবেহ করলেন। হুজুর ...