Tuesday, 28 May 2019

টাকা দিয়ে ফিতরা আদায় করা

টাকা দিয়ে সদকায়ে ফিতর আদায় করা যাবে।

যারা বলে থাকেন যে, টাকা দ্বারা সদকায়ে ফিতর আদায় করা যাবে না, তারা ফিক্বহে হাদীস এবং সাহাবায়ে কেরামের আমল সম্পর্কে অজ্ঞতার কারণে উপরোক্ত কথা বলে থাকেন। মূলত টাকা দ্বারাও সদকায়ে ফিতর আদায় করা যায়।

ইমাম বুখারীর উস্তাজ ইমাম আবু বকর ইবনে আবী শাইবা রাহিমাহুল্লাহ তার পৃথিবী বিখ্যাত হাদীসের কিতাব “মুসান্নাফ ইবনে আবী শাইবা” এর ৬ষ্ঠ খণ্ডের ৫০৭ নং পৃষ্ঠায় শিরোনাম এনেছেন فِي إِعْطَاءِ الدَّرَاهِمِ فِي زَكَاةِ الْفِطْرِ তথা টাকার বিনিময়ে সদকায়ে ফিতির প্রদান করা।

এর অধীনে তিনি একাধিক আছার উল্লেখ করেছেন।

عَنْ قُرَّةَ، قَالَ: جَاءَنَا كِتَابُ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ فِي صَدَقَةِ الْفِطْرِ «نِصْفُ صَاعٍ عَنْ كُلِّ إِنْسَانٍ أَوْ قِيمَتُهُ نِصْفُ دِرْهَمٍ»

হযরত কুররা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের কাছে হযরত উমর বিন আব্দুল আজীজ (রহঃ) এর ফরমান আসলঃ “প্রত্যেক লোক থেকে আধা সা’ বা অর্ধেক দিরহামের সমমূল্য সদকায়ে ফিতর আদায় করার। [মুসান্নাফ ইবনে আবী শাইবা-৬/৫০৮, বর্ণনা নং-১০৪৭০]

حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ هِشَامٍ، عَنِ الْحَسَنِ، قَالَ: «لَا بَأْسَ أَنْ تُعْطِيَ الدَّرَاهِمَ فِي صَدَقَةِ الْفِطْرِ»

হযরত হাসান বসরী (রহঃ) থেকে বর্ণিত। টাকার মাধ্যমে সদকায়ে ফিতর আদায় করাতে কোন সমস্যা নেই। [মুসান্নাফ ইবনে আবী শাইবা-৬/৫০৮, বর্ণনা নং-১০৪৭১, ১০৩৭০]

حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ زُهَيْرٍ، قَالَ: سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، يَقُولُ: «أَدْرَكْتُهُمْ وَهُمْ يُعْطُونَ فِي صَدَقَةِ رَمَضَانَ الدَّرَاهِمَ بِقِيمَةِ الطَّعَامِ»

তাবেয়ী ইমাম আবু ইসহাক (রহঃ) বলেন, আমি সাহাবায়ে কেরাম রাদ্বিয়াল্লাহু কে পেয়েছি যে, তারা রমদ্বানের সদকায়ে ফিতর খাদ্যের মূল্য দ্বারা পরিশোধ করতেন। [মুসান্নাফ ইবনে আবী শাইবা-৬/৫০৮, বর্ণনা নং-১০৪৭২, ১০৩৭১]

ইমাম সুফিয়ান সাওরী (রহঃ) বলেন,

لا يشترط إخراج التمر أو الشعير أو البر في زكاة الفطر بل لو أخرج قيمتها مما هو أنفع للفقير جاز لأن المقصد منها إغناء الفقراء عن المسألة وسد حاجتهم في هذا اليوم

খেজুর, গম বা যব দিয়ে সদকায়ে ফিতর আদায় করা আবশ্যক নয়। বরং যদি এর মূল্য দ্বারা আদায় করা হয়, যা গরীবদের জন্য অধিক উপকারী, তবে তা জায়েজ আছে। কেননা, সদকার দ্বারা মূল মাকসাদ হল, গরীবদের দারিদ্রতা দূর করা এবং তার সেদিনের প্রয়োজন পূর্ণ করা। [মাউসূআতু ফিক্বহি সুফিয়ান সাওরী-৪৭৩]

টাকা দ্বারা সদকায়ে ফিতর আদায়ের মত ব্যক্ত করেছেন, ইমাম আবূ হানীফা (রহঃ), ইমাম সুফিয়ান সাওরী (রহঃ), উমর বিন আব্দুল আজীজ (রহঃ), হযরত হাসান বসরী (রহঃ), ইমাম আবু ইউসুফ (রহঃ), ইমাম তাহাবী (রহঃ), ইমাম ইসহাক বিন রাহুয়াই (রহঃ), ইমাম আবু সাউর (রহঃ)। [যাকাতুল ফিতরি আহকামূহা ওয়া নাওয়াজিলুহা, মুহাম্মদ বিন আব্দুল গাফফার শরীফকৃত-১২৫]

قَالَ بن رَشِيدٍ وَافَقَ الْبُخَارِيُّ فِي هَذِهِ الْمَسْأَلَةِ الْحَنَفِيَّةَ

ইবনে রশীদ বলেন, ইমাম বুখারী (রহঃ) এ মাসআলায় [টাকা দিয়ে সদকায়ে ফিতর আদায় করা] হানাফীদের সাথে সহমত পোষণ করেছেন। [ফাতহুল বারী-৩/৪৯৭]

No comments:

Post a Comment

ছাগল জীবিত হয়ে গেল

আহযাবের যুদ্ধে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম কে দাওয়াত করলেন এবং একটি ছাগল জবেহ করলেন। হুজুর ...