Saturday, 26 October 2019

গাজ্জালিয়ে জামান আল্লামা মুহাম্মদ মুসলেহ উদ্দিন রহমতুল্লাহ আলাইহি

গাজ্জালিয়ে জমান অধ্যক্ষ আল্লামা মুসলেহ উদ্দিন (রহ:  )  ---
   এপৃথিবীতে প্রতিনিয়ত  কত মানুষের আগমন প্রস্থান ঘটছে। ক'জনকে আমরা মনে রাখি?সবাই  ইতিহাসের পাতায় স্থান করে নিতে না পারলেও এমন কিছু ক্ষণজন্মা ব্যক্তিত্ব রয়েছেন,যাঁরা তাঁদের দীপ্তময় কর্মকাণ্ড   ও  বিস্ময়কর প্রতিভার জন্য ঠিকই স্মরণীয় হয়ে আছেন। তেমনি এক বিরল প্রতিভার নাম হল অধ্যক্ষ আল্লামা মুসলেহ উদ্দিন(রহ:)।  ।যিনি 1938 সালে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার অন্তর্গত জোয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। দারুল উলুম মাদ্রাসা থেকে19 58 সালে মেধা তালিকায় 14 তম স্থান নিয়ে ফাজিল ও 6তম স্থান নিয়ে 1 960 সালে কামিল পাস করেন। আবার 1962 সালে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি.1964 সাল সিটি কলেজ থেকে এইচ এস সি এবং 1 966 ও1968সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে ইতিহাস ও আরবিতে কৃতিত্বের সাথে  এম এ ডিগ্রি অর্জন করেনl 1964 সাল থেকে 1977 সাল পর্যন্ত  জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ,তৎপরবর্তী 2008 সাল পর্যন্ত চট্টগ্রাম সোবহানিয়া কামিল মাদ্রাসায় তাঁর কর্মময় জীবনের প্রায় পুরোটা সময় অধ্যক্ষ পদে প্রশাসনিক  দায়িত্ব  পালন করলেও ছাত্র দের পাঠদানের বিষয়ে তিনি কখনো কার্পণ্য করেননি। এমন কোন বিষয় ছিল না, যে বিষয়ে তিনি গভীর জ্ঞান রাখতেন না। বৈষয়িক জ্ঞানের পান্ডিত্যের পাশাপাশি ফতোয়া-  ফারায়েজ, রাজনীতি, ধর্মনীতি, সমসাময়িক ইসলামী শরীয়তের জটিল সমস্যাবলীর উত্তম সমাধানকারী এবং উর্দু, আরবি, ফার্সি ও ইংরেজি সহ বহু ভাষাবিষারদ হিসাবে তিনি প্রসিদ্ধ ছিলেন বলে তিনি যুগের ইমাম গাজ্জালী উপাধিতে ভূষিত হন।এত উঁচু মাপের মহাজ্ঞানী হয়েও তিনি সাধারণ, নির্লোভ ও নিরহংকার জীবনযাপন করতেন। বাহারুল উলুম   ও  বুজুর্গ হিসাবে তিনি সর্বমহলে সমাদৃত ছিলেন। মুসলমানদের ঐক্যের জন্য ঐকান্তিক প্রচেষ্টা ছিল তাঁর জীবনের পরমব্রত। রাহমাতুল্লিল আলামিন, ইসতিজার আলা ত্তা'আত সহ বেশ কিছু কিতাব তিনি রচনা করেন।   বিখ্যাত  তাফসীরের কিতাব কানযুল ঈমান এর নিরীক্ষণ  কার্য ও তিনি সমাধা করেন।তাঁর জ্ঞানের বিশালতার কাছে সমকালীন যুগের বিজ্ঞ আলেমগণ ছিলেন শ্রদ্ধাস্পদ ও  অবনত মস্তক। আজ 26 সফর চন্দ্রবর্ষ অনুযায়ী তাঁর অষ্টম ওয়াফাত বার্ষিকী। আমরা এই সুযোগ্য পিতার অযোগ্য সন্তান হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।
- প্রভাষক মুহাম্মদ শাহজাহান
২৬/১০/২০১৯

No comments:

Post a Comment

ছাগল জীবিত হয়ে গেল

আহযাবের যুদ্ধে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম কে দাওয়াত করলেন এবং একটি ছাগল জবেহ করলেন। হুজুর ...