হাদিসে ইরশাদ মুবারক হয়েছে-- عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه و سلم اني لست مثلكم অর্থ- হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্নিত। হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আমি তোমাদের অনুরুপ নই।" দলীল- √ বুখারী শরীফ - কিতাবুস সিয়াম - ১ খন্ড ২৬৩ পৃষ্ঠ √ ফতহুল বারী ৪/১৬৪ হাদীস শরীফে আরো বর্নিত আছে- عن ابي سعيد رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه و سلم اني لست كهيتكم অর্থ : হযরত আবু সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্নিত, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আমি ছুরতান বা আকৃতিগত ভাবেও তোমাদের মত নই।" দলীল-- √ বুখারী ১/২৬৩ √ ফতহুল বারী ৪/১৬৫ আরো বর্নিত আছে- عن ابي هريرة رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه و سلم ليكم مثلي অর্থ- হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্নিত, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে আমার অনুরূপ কে রয়েছো ? দলীল- √ বুখারী শরীফ ১/২৬৩ √ ফতহুল বারী ৪/১৬৭ উক্ত সহীহ হাদীস শরীফ থেকেই প্রমান হয়ে গেল, নবীজী নিজেই ফয়সালা করে দিলেন- তোমাদের কেউ আমার মত নয়, আমিও তোমাদের মত নই।
Friday, 15 November 2019
Subscribe to:
Post Comments (Atom)
ছাগল জীবিত হয়ে গেল
আহযাবের যুদ্ধে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম কে দাওয়াত করলেন এবং একটি ছাগল জবেহ করলেন। হুজুর ...
-
▒█ পবিত্র শবে মিরাজ শরীফ বা পবিত্র রজব মাসের ২৭ তারিখের আমল ও রোজা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। 1. أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ...
-
মহিলাদের জন্য মসজিদে জাওয়ার বিধান কি? শান মাহামুদ রাজ %%%%%%%%%%%%%%% পবিত্র ইজমা উনার ফায়সালা অনুযায়ী, মহিলাদের মসজিদে ও ঈদগাহে গমন এবং...
-
🕋 জাহান্নাম হয়ে জান্নাতে যাবেন যারা! 🕋 যারা ঈমানদার তারা জান্নাতে যাবেন। আর যারা কাফির (ঈমান আনেনি) তারা চিরকাল জাহ...
No comments:
Post a Comment