Saturday, 13 June 2020

কবর পাকা করা

প্রশ্নঃ
কবর পাকা করা কি হারাম? এটা ইসলামের কোথাও আছে?

উত্তরঃ
নূর নবীজী (ﷺ) এর অসংখ্য সহীহ হাদিস শরীফ সমূহ থেকে জানা যায় আল্লাহর মু`মিন বান্দাহগনের কবর পাকা করা জায়েজ ও মুস্তাহাব । বহু শক্তিশালী সনদের হাদীস শরীফ থেকে নূর নবীজী (ﷺ) এবং সাহাবায়ে কেরামগন এরূপ কবর পাকা করেছেন বলে প্রমান পাওয়া যায় । নূর নবীজী (ﷺ) ও সাহাবায়ে কেরামগনের যমানায় কবরকে সামান্য উঁচু  করার প্রচলন ছিল । এমনকি সাহাবায়ে কেরামগনের যুগেই স্বয়ং নূর নবীজী (ﷺ) এর রওজা মুবারাক, হযরত আবু বকর সিদ্দীক (رضي الله عنه) ও হযরত উমার  (رضي الله عنه) এর মাজার শরীফদ্বয় উঁচু ছিল ।

যেমন, এ সম্পর্কে হাদীস শরীফে এসেছে –
عن القا بن محمد قل : دخلت علی عا ءشۃ: يا اماه اكشفي لي عن قبر النبي صلی ﷲ عليه وسلم وصا حبيه فكشفت لي عن ثلاثۃ قبورلا مشرفۃ ولا لاطءۃ مبطوحۃ ببطحاء العرصۃ الحمراء ,
হযরত কাশিম  (رضي الله عنه) বর্ননা করেন,একদা আমি মা আয়েশা  (رضي الله عنه) এর নিকট উপস্থিত হয়ে বললাম,ওহে মা ! আপনি আমার জন্য রাসূল (ﷺ) ও তার দুই সাহাবীর মাজারদ্বয় উন্মোচন করুন এবং তিনি তাই করলেন । আমি দেখি ঐ কবর শরীফগুলো বেশী উঁচুও ছিল না আবার নিচুও ছিল না । কবর গুলোর উপর ময়দানের লাল কাকর ছড়ানো ছিল । `

১.সুনানে আবী দাউদ, হাদিস নং-3225,
২.মুস্তাদরাক আল হাকেম, হাদিস নং-1368,
৩.ইমাম বাগভী: শরহে সুন্নাহ, 5ম খন্ড, 402 পৃষ্ঠা,
৪.ইমাম বায়হাকী: সুনানে কুবরা, হাদিস নং-6758,
৫.মেশকাত শরীফ,149 পৃষ্ঠা হাদিস নং-1712,
৬.ইমাম মোল্লা আলী কারী; মেরকাত শরহে মেশকাত,4র্থ খন্ড, 169 পৃষ্ঠা,
৭.আশিয়াতুল লুময়াত : ইমাম যায়লায়ী: নাছবুর রায়া, 2য় খন্ড, 304 পৃষ্ঠা।

❏ এই হাদিস সম্পর্কে ইমাম হাকেম ও ইমাম যাহাবী (رحمة الله) বলেন,
هذا حديث صحيح اءاسناد
–এই হাদিসের সনদ সহীহ। (মুস্তাদরাকে হাকেম,হাদিস নং-1368)

❏ ইমাম বায়হাকী (رحمة الله) বলেন,
وقال البيهقي حديث القاسم بن محمد في هذا الباب اصح,

– ইমাম বায়হাকী (رحمة الله) বলেন, এ বিষয়ে কাশেম ইবনে মুহাম্মাদ (رحمة الله) এর রেওয়ায়েতটি সহীহ ।
( মুহাররার ফিল হাদিস, 546 নং হাদিস )

সুতরাং, এই হাদিস সর্বসম্মতিক্রমে সহীহ । অতএব,এই হাদিস দ্বারা প্রমানিত হয়, কবরের উপর কাকর বা কংক্রিট ব্যবহার করা জায়েজ । কারন, এরূপ ময়দানের লাল কংক্রিট বা কাকর স্বয়ং নূর নবীজী (ﷺ) সহ হযরত আবু বকর(رضي الله عنه) ও হযরত উমর  (رضي الله عنه)
এর মাজারত্রয়ে ব্যবহার করা হয়েছে ।

No comments:

Post a Comment

ছাগল জীবিত হয়ে গেল

আহযাবের যুদ্ধে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম কে দাওয়াত করলেন এবং একটি ছাগল জবেহ করলেন। হুজুর ...