#পুরুষ তাকবীরে তাহরিমার সময় কানের লতি বরাবর উঠাবে—”
যেমন- হাদিস শরিফে আছে–
দলিল নং-১
حدثنا علي بن محمد الطنافسي قال : حدثنا أبو اسامة قال: حدثني عبد الحميد بن جعفر قال : حدثنا محمد بن عمرو بن عطاء ، قال : سمعت ابا حميد الساعدي يقول: كان رسول الله صلى الله عليه وسلم : اذا قام إلى الصلاة،استقبل القبلة ، ورفع يديه ،وقال : الله اكبر
অর্থ:হযরত মুহাম্মদ ইবনে আমর ইবনে আত্বা র বর্ণনা করেন , তিনি বলেন, আমি হুমাইদ সাইদি র কে বলতে শুনেছি আল্লাহর রাসূল দ. যখন সালাত শুরু করতেন তখন কিবলামূখী হয়ে দুই হাত উঁচু করতেন ও আল্লাহু আকবর বলতেন।
সূত্র :
সুনানে ইবনে মাজাহ, হাদিস নং 803
হাদিস: সহীহ।
#আল্লামা ইবনে মুলাক্কিন র বলেন: وصححه ابنحبان ইবনে হিব্বান ইহাকে ছহীহ বলেছেন।
( তুহফাতুল মুহতাজ ইলা আদিল্লাতিল মিনহাজ, 236 নং হাদিসের ব্যাখ্যা )।
নাছির উদ্দীন আলবানী মেশকাতের 810 নং হাদিসের তাহকিকে হাদিসটিকে ছহীহ বলেছেন।
এই হাদীসে বলা আছে হাত উচু করতে হবে । কিন্তু কতটুকু সেটা নেই। কতটুকু তুলতে হবে সেটা অন্য ছহীহ হাদীসে রয়েছে।যেমন-
فحدثنا العباس بن محمد الدوري ، ثنا العللء بن اسماعيل العطار ، ثنا حفص بن غياث ، عن عاصم الاحول، عن انس ، قال : رايت رسول الله صلى الله عليه وسلم كبر فحاذى بابهاميه أذنيه
অর্থ: হযরত আনাস র বলেন , আমি রাসূল দ. কে দেখেছি সালাতে তাকবীর বলতেন ও কাঁনের লতি পর্যন্ত হাঁত উত্তোলন করতেন।
সূত্র :
ইমাম বায়হাকী , সুনানে কোবরা, হাদিস নং 2632;
মুস্তাদরাকে হাকেম, হাদিস নং 822;
নাছবুর রায়া, ইমাম যায়লায়ী, প্রথম খন্ড ,389 পৃষ্ঠা ;
সূনানে দারে কুতনী, হাদিস নং 1308
হাদিস: সহীহ
#এই হাদীস সম্পর্কে ইমাম হাকেম নিশাপুরী ও ইমাম যাহাবী র বলেছেন-
هذا إسناد صحيح على شرط الشيخين
অর্থ: এই হাদিসের সনদ ইমাম বুখারী ও মুসলীমের শর্তে ছহীহ।( মুস্তাদরাকে হাকেম, হাদিস নং 822; ইমাম যায়লায়ী : নাছবুর রায়া প্রথম খন্ড 389 পৃষ্ঠা।
#ইমাম দারাকুতনী র বলেন- كلهم ثقات
অর্থাৎ এই হাদিসের সনদের সকলেই বিশ্বস্ত ।
#আল্লামা শামসুদ্দিন আব্দুল হাদী র স্বীয় কিতাবে বলেন-
هذا إسناد كلهم ثقات
এই সনদ সম্পূর্ণ ছহীহ ।
(তানকীহুত তাহক্বীক , 679 নং হাদিসের ব্যাখ্যায়)
দলিল-2
عن عبد الجبار بن وائل عن ابيه انه رأى النبى صلى الله عليه وسلم اذا افتتح الصلوة رفع يديه حتى تكاد ابهاماه تحاذى سحمة اذنيه (نسائيى شريف ج١ص١٠٢)
অর্থ: হযরত আব্দুল জাব্বার বিন ওয়ায়েল রদ্ধি. তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নামায শুরু করতে দেখেছেন।তিনি তাকবিরে তাহরিমার সময় উভয় হাতকে এতটুকু উঠালেন যে, উভয় বৃদ্ধাঙ্গুলী কানের লতি বরাবর হয়ে গেল।
সূত্র :(নাসাঈ শরিফ, ১ম খন্ড,১০২।
হাদিস : ছহীহ
দলিল নং-3
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ خَرْبُ قَالَ حَدَّثَنَا عَفَّان هُمَّامُ قَالَ حَدَّثَنَا محمدُ بْنُ جَحَادَةَ حَدَّثَنِىْ عَبْدُ الْجَبَّارِ بْنُ وَائِلِ عَنْ عَلْقَمَةَ ابْنِ وَائِلِ وَمَوْلٰى لَهُمْ اَنَّهُمَا حَدَّثَاهُ عَنْ اَبِيْهِ وَائِلِ بْنِ حُجْرِ اَنَّهُ رَأى النَّبِىُّ صلى الله عليه وسلم رَفَعَ يَدَيْهِ حِيْنَ دَخَلَ فُىْ الصَّلَاةِ كَبَّرَ وَصَفَ هُمَّامُ حِيَالَ اُذْنَيْهِ(مسلم شريف،ج١ص١٧٣)
অর্থ: হযরত জুহাইর ইবনে হারব রদ্ধি…… ওয়াইল ইবনে হুজর রদ্ধি. হতে বর্ণিত- তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছেন তিনি যখন সালাত শুরু করলেন তখন উভয় হাত উঠিয়ে তাকবির ( তাকবিরে তাহরিমা) বললেন। রাভি হুমাম বলেন, তিনি উভয় হাত কান বরাবর উঠালেন।
মুসলিম শরিফ, ১ম খন্ড,পৃষ্টা ১৭৩, হাদিস নং-৭৭০
হাদিস: ছহীহ
দলিল-4
حدثنا عثمان بن أبي شيبة، حدثنا شريك، عن عاصم بن كليب ، عن وائل بن حجر ، قال: رأيت النبي صلى الله عليه وسلم حين افتتح الصلاة رفع يديه حيال أذنيه
অর্থ: হযরত ওয়াইল ইবনে হাজর র হতে বর্ণিত , নিশ্চয় তিনি নবী দ কে দেখেছেন সালাতে প্রবেশকালীন তাকবীরের সময় দুই হাত উচু করতেন এমনকি ইহা কানের লতি পর্যন্ত চলে যেত।
সূত্র :
সহিহ মুসলিম, হাদিস নং 401
সুনানে আবী দাউদ , হাদিস নং 728
ইমাম যায়লায়ী, নাছবুর রায়া , 1/389;
#” শারিক” বুখারী ও মুসলীমের রাবী ও বিশ্বস্ত । সর্বোপরি ইহা সহিহ মুসলিমের হাদিস। স্বয়ং আলবানী বলেছেন: قلت :حديث صحيح- আমি বলি এই হাদিস সহিহ। (আলবানী: সহিহ আবী দাউদ, হাদিস নং- 718)
দলিল-5
حدثنا انس بن سلم الخولانى قال: نا أبو الاصبغ عبد العزيز بن يحيى الحرانى قال : نا مخلد بن يزيد ، عن عائذ بن شريح ، عن انس ، عن النبي صلى الله عليه وسلم أنه كان إذا كبر رفع يديه حتى يحاذي أذنيه …..الخ
অর্থ: হযরত আনাস র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নিশ্চয় যখন নবী দ তাকবীর বলতেন তখন কাঁনের লতি পর্যন্ত হাঁত উত্তোলন করতেন।
*মাখলাদ ইবনে ইয়াজিদ’ বুখারী ও মুসলিমের রাবী। এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম হায়ছামী রহ বলেন- ورجاله موثقون- ইহার সকল রাবীই বিশ্বস্ত ।
হাদিস: সহিহ
সূত্র :
ইমাম তাবরানী, মুজামুল আওছাতে, হাদিস নং 3039;
ইমাম হায়ছামী : মজমুয়ায়ে জাওয়াইদ, খন্ড-2, পৃষ্ঠা -279;
No comments:
Post a Comment