Tuesday, 13 October 2020

জুমার নামাজের পূর্বে ওয়াজ করা

যারা জুমার খুতবাটা বুঝেনা, তারা কী জুমার খুতবার পূর্বের আলোচনা/ওয়াজটাও বুঝেনা??

ওয়াজিব দুই খুতবার পূর্বে “ওয়াজ করা” মুস্তাহাব:—

ﻋَﺎﺻِﻢُ ﺑْﻦُ ﻣُﺤَﻤَّﺪِ ﺑْﻦِ ﺯَﻳْﺪٍ، ﻋَﻦْ ﺃَﺑِﻴﻪِ، ﻗَﺎﻝَ : ﻛَﺎﻥَ ﺃَﺑُﻮ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﻳَﻘُﻮﻡُ ﻳَﻮْﻡَ ﺍﻟْﺠُﻤُﻌَﺔِ ﺇِﻟَﻰ ﺟَﺎﻧِﺐِ ﺍﻟْﻤِﻨْﺒَﺮِ ﻓَﻴَﻄْﺮَﺡُ ﺃَﻋْﻘَﺎﺏَ ﻧَﻌْﻠَﻴْﻪِ ﻓِﻲ ﺫِﺭَﺍﻋَﻴْﻪِ ﺛُﻢَّ ﻳَﻘْﺒِﺾُ ﻋَﻠَﻰ ﺭُﻣَّﺎﻧَﺔِ ﺍﻟْﻤِﻨْﺒَﺮِ، ﻳَﻘُﻮﻝُ : ﻗَﺎﻝَ ﺃَﺑُﻮ ﺍﻟْﻘَﺎﺳِﻢِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ، ﻗَﺎﻝَ ﻣُﺤَﻤَّﺪٌ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : ﻗَﺎﻝَ ﺍﻟﺼَّﺎﺩِﻕُ ﺍﻟْﻤَﺼْﺪُﻭﻕُ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ، ﺛُﻢَّ ﻳَﻘُﻮﻝُ ﻓِﻲ ﺑَﻌْﺾِ ﺫَﻟِﻚَ : ﻭَﻳْﻞٌ ﻟِﻠْﻌَﺮَﺏِ ﻣِﻦْ ﺷَﺮٍّ ﻗَﺪِ ﺍﻗْﺘَﺮَﺏَ ﻓَﺈِﺫَﺍ ﺳَﻤِﻊَ ﺣَﺮَﻛَﺔَ ﺑَﺎﺏِ ﺍﻟْﻤَﻘْﺼُﻮﺭَﺓِ ﺑِﺨُﺮُﻭﺝِ ﺍﻟْﺈِﻣَﺎﻡِ ﺟَﻠَﺲَ . ﻫَﺬَﺍ ﺣَﺪِﻳﺚٌ ﺻَﺤِﻴﺢٌ ﻋَﻠَﻰ ﺷَﺮْﻁِ ﺍﻟﺸَّﻴْﺨَﻴْﻦِ

আসেম (রহ.) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, জুমু’আর দিন হযরত আবু হুরায়রা (রা.) জুতা খুলে মিম্বরের পাশে দাঁড়িয়ে মিম্বর ধরে বলতেন, আবুল কাসেম (সা.) বলেন, মুহাম্মাদ (সা.) বলেন, রাসূল (সা.) বলেন, সাদেক মাসদুক (সা.) বলেন, ধ্বংস আরবদের জন্য, ওই ফিতনার কারণে, যা নিকটবর্তী…। এরপর যখন ইমাম সাহেবের বের হবার আওয়াজ শুনতেন, তখন তিনি বসে যেতেন। 

(মুসতাদরাকে হাকেম, ১/১৯০, হাদীস-৩৩৮, ইমাম হাকেম রাহ. বলেন, এই হাদিস বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহিহ)

5411 - حَدَّثَنَا جَدِّي أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ هِلَالٍ، عَنْ أَبِيهِ، قَالَ: «كَانَ أَبُو هُرَيْرَةَ، يُحَدِّثُنَا يَوْمَ الْجُمُعَةِ حَتَّى يَخْرُجَ الْإِمَامُ»
সাহাবী হযরত আবু হুরায়রা রাঃ খতিবের বের হওয়ার পূর্ব পর্যন্ত বক্তৃতা/ভাষন দিতেন ৷ (ইবনে আবি শাইবা,হা/৫৪১১)

5410 - حَدَّثَنَا حَمَّادُ بْنُ خَالِدٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ أَبِي الزَّاهِرِيَّةِ، قَالَ: «كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، يَوْمَ الْجُمُعَةِ فَمَا زَالَ يُحَدِّثُنِي حَتَّى خَرَجَ الْإِمَامُ»

হযরত আবদুল্লাহ বিন বুছর (রা.) জুমু’আর দিন  ওয়াজ/বক্তৃতা/আলোচনা করতেন। যখন খতীব খুতবার জন্য আগমন করতেন, তখন তিনি সেটা বন্ধ করতেন। (ইবনে আবি শাইবা, হা/৫৫১০)

হযরত তামীম দারী (রা.) হযরত উমর (রা.) ও হযরত উসমান (রা.)-এর যুগে খুতবার পূর্বে ওয়াজ করতেন। (মুসনাদে আহমাদ, ৩১/৩৩১, হাদীস-১৫১৫৭)

No comments:

Post a Comment

ছাগল জীবিত হয়ে গেল

আহযাবের যুদ্ধে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম কে দাওয়াত করলেন এবং একটি ছাগল জবেহ করলেন। হুজুর ...